নিহত আব্বাস উদ্দিন হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন। হ্নীলা ইউপির লেদা এলাকা থেকে এক ব্যক্তির জানাজা শেষে মোটরসাইকেলে ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় নিহত হন তিনি। এ সময় লেদা এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল কবিরকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আবুল হোছন প্রকাশ আবুর জানাজা ও দাফন সম্পন্ন শেষে তারা মোটরসাইকেলে বাড়ির পথে রওনা করেন। মোটরসাইকেল অল্প কিছুদূর গিয়ে লেদা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালেই কোনো সংকেত ছাড়া ব্যারিকেডে পরিণত হয়। এতে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে সড়কে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা কাভার্ডভ্যানটি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষণা করেন।
.png)
হ্নীলা ইউনিয়নের স্থানীয় সদস্য নুরুল হুদা বলেন, আমার চাচার দাফন শেষ করে ফেরার পথে প্রথমে টমটমের ধাক্কায় তারা পড়ে যান। সেই সঙ্গে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে।
এ দিকে নয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক একে এম মনজুরুল হক আকন্দ জানিয়েছেন, বিষয়টি তারা জানেন না। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা সংবাদ তাদেরকে দেয়া হয়নি। তারপরও খোঁজ খবর নিচ্ছেন।