ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া সন্দেহে যুবককে রাতভর গাছে বেঁধে মারধর

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৮ আগস্ট ২০২১
পরকীয়া সন্দেহে যুবককে রাতভর গাছে বেঁধে মারধর
নাজিরপুর থানা, পিরোজপুর

পিরোজপুরের নাজিরপুরে পরকীয়া সন্দেহে সমীর হালদার নামে ৩৫ বছরের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার আটজনের নামসহ অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী সমীর হালদার। বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান।

এর আগে, ৫ আগস্ট রাতে উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সমীর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের সুনিল হালদারের ছেলে।

Advertisement

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট রাতে পাওনা ৫০ হাজার টাকা দিতে পাকুরিয়া গ্রামে খালা সীমা মল্লিকের বাড়িতে যান সমীর। ওই রাতে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে পরকীয়ার অভিযোগ এনে তাকে ডেকে নেন স্থানীয় শিক্ত সরকারসহ আটজন ও অজ্ঞাত আরো পাঁচ-ছয়জন।

এ সময় তাকে গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধর ও নির্যাতন করেন। এতে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি ধামাচাপা দিতে তারা বিভিন্নভাবে ভুক্তভোগীসহ সেই খালার পরিবারকে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পলাতক থাকায় সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!