পাশাপাশি সিটি কর্পোরেশনের আবর্জনা পরিবহনের গাড়ি দিয়ে সদর উপজেলা সংলগ্ন প্রায় এক কিলোমিটার বরিশাল-ঢাকা মহাসড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
.png)
এর আগে বুধবার (১৮ জুলাই) দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।