আটক হওয়া রোহিঙ্গা যুবকের নাম নূর আলম। তিনি কক্সবাজার জামতলী ক্যাম্পে বসবাসরত একজন রোহিঙ্গা। তার বাবার নাম বাছা মিয়া। সেখানে সপরিবারে তিনি বসবাস করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জাতীয় পরিসেবা ৯৯৯ এ কল থেকে তারা জানতে পারে শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি ঘোরাফেরা করছেন। পরে সেখানে সদর ফাঁড়ি পুলিশ যেয়ে তাকে আটক করে থানা নিয়ে আসেন।
.png)
তখন নূর জানায় যায়, তিনি একজন রোহিঙ্গা। ক্যাম্পে একঘেয়েমী চলাফেরা তার ভালো লাগছিল না ও উন্নত জীবনের আশায় কয়েকদিন আগে জামতলী থেকে তিনি পালিয়ে আসেন। যাত্রাপথে কয়েকটি শহর ঘুরে কখনো বাস কখনো সিএনজির মাধ্যমে মঙ্গলবার তিনি বগুড়া এসে পৌঁছান।
পুলিশ আরও জানায়, নূর আলমের কাছে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া যায় তিনি জামতলী ক্যাম্পে বসবাসরত একজন রোহিঙ্গা।
বগুড়ার অতিরিক্ত এসপি (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ বলেন, রোহিঙ্গা শরনার্থী নূর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দারিদ্রতা ঘুচানোর জন্য বগুড়ায় এসেছেন। তবে এটা আমাদের কাছে ভুয়া মনে হয়েছে। তিনি কৌশলে বগুড়ায় এসেছেন। তাকে আমার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জামতলী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।