[ দেশজুড়ে ]
মুদি দোকানে মিলল ভিজিএফের ৪ বস্তা চাল
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারের ফরিদ সর্দারের মুদি দোকান থেকে ৪ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ চাল জব্দ করা হয়।
জব্দকৃত চালের বস্তা ওই ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য (৭, ৮, ৯) নুরজাহানের বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
.png)
অভিযুক্ত ইউপি সদস্য নুরজাহান জানান, চালগুলো আমার ওয়ার্ডের তিন জন নারীর। তারা অসুস্থ থাকায় তাদের চালগুলো ওই দোকানে রেখেছিলাম।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, আমি অসুস্থ থাকায় চট্রগ্রামে চিকিৎসার জন্য এসেছি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!