নিহত পুলিশ কনস্টেবলের নাম জয় দে। তিনি চট্টগ্রাম জেলার রাউজানের চিকদাইর জালালীহাটের বাসিন্দা রনজিত দে এর ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, প্রেমজনিত কারণে সে আত্মহত্যা করতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
.png)