[ দেশজুড়ে ]
লালমনিরহাটে গোবরের স্তুপে পড়ে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় গোবরের স্তুপে ডুবে লিমন ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত লিমন ইসলাম ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে খেলছিল লিমন। এক পর্যায়ে পাশে থাকা একটি গোবরের স্তুপে পড়ে যায়। কয়েকদিনের বৃষ্টিতে গোবরের স্তুপে পানি জমায় সেখান থেকে উঠতে পারেনি শিশুটি। পরে বাড়ির লোকজন গোবরের স্তুপ থেকে তার লাশ উদ্ধার করে।
.png)
সিঙ্গিমারী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!