[ দেশজুড়ে ]
দিনাজপুরে ফেনসিডিলসহ যুবদলকর্মী আটক
ফাইল ছবি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ থেকে ১০১ বোতল ফেনসিডিলসহ ইদ্রিস আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ইদ্রিস যুবদলের একজন কর্মী।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারস্থ রানীগঞ্জ বাজার টু বিরামপুর বাজারগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীকে (৩০) আটক করা হয়।
.png)
জানা গেছে, আটককৃত ইদ্রিস যুবদলের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে।
ইদ্রিস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!