ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫২, ২৯ আগস্ট ২০২১
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-ট্রাকের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

রোববার (২৮ আগস্ট) রাত দুইটার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে সংর্ঘষের ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, পদুয়ার বাজার এলাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!