[ দেশজুড়ে ]
লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে সাগর ও ইউনুস নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকালে ওই উপজেলার শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সাগর নীলফামারীর ডালিয়া এলাকার বনেবরের ছেলে এবং ইউনুছ পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ভারতীয় গরু ব্যবসায়ীদের কাছে থেকে গরু আনতে ৫-৬ জন বাংলাদেশি শ্রীরামপুর সীমান্তে যায়। ওই সময় ভারতের কুচবিহার ১৪৭ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সাগর ও ইউনুছ ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে আসে।
.png)
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ও পাটগ্রাম থানার ওসিওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!