[ দেশজুড়ে ]
মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ডলার গ্রেফতার
সোহেল রানা ওরফে ডলারকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মেহেরপুর জেলা শাখার ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মেহেরপুর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ওরফে ডলারকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
রোববার রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে অংশ নেন ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী, এসআই মো. হাবিবুর রহমান, এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই মো. মাহতাব উদ্দিন ও এএসআই (নি:) মো. হেলাল উদ্দিন।
সোহেল রানা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
.png)
ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বলেন, রোববার রাত সাড়ে দশটার দিকে ওই ওয়ার্ডের গোরস্তান পাড়া এলাকায় একটি শালিস বৈঠক চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা ডলারের বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!