ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত

মুন্সিগঞ্জ  প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৩০ আগস্ট ২০২১
মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মো. সম্রাট আলী আকবর নামে জেএমআই ইন্ডাস্ট্রিজের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সম্রাট আলী আকবর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শহিদ উল্লাহর ছেলে। তিনি ভিটিকান্দি এলাকায় হাসপাতালে পণ্য উৎপাদন জেএমআই ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো বাসা থেকে বের হয়ে জেএমআই ইন্ডাস্ট্রিজে যাওয়ার পথিমধ্যে আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গেলে কুমিল্লাগামী একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন। তিনি জানান, রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. সম্রাট আলী আকবর ঘটনাস্থলে নিহত হন। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি। বর্তমানে লাশ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!