[ দেশজুড়ে ]
মলম পার্টির খপ্পরে সর্বস্ব হারিয়ে পড়ে ছিলেন সড়কে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রামে অচেতন হয়ে সড়কে পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। বুধবার বিকেলে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন স্বাধীনতা কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নুরুল আলম আশেক বলেন, বিকেলে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় কয়েকজন। এরপর তাকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি নেন চিকিৎসক। খবর পেয়ে রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তার পরিচয় নিশ্চিত হই।
.png)
তিনি আরো বলেন, ওই ব্যক্তি মলম পার্টির খপ্পরে পড়ে টাকা-পয়সা হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!