বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন।
মৃত শাকিল আলী উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের পবন আলীর ছেলে। তিনি হেলপার হিসেবে কাজ করতেন। আর মৃত আব্দুল হান্নান একই এলাকার আমির মণ্ডলের ছেলে। হান্নান ও শাকিল পরস্পর প্রতিবেশী।
.png)
বৃহস্পতিবার সকালে হরিনারায়ণপুর বাজারের পাশে বক্কর কসাইয়ের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি হান্নান। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে হেলপার শাকিলও ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ট্যাংকের ভেতর দুজন অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে হলমোড় এলাকায় সেবা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেখান থেকে স্বজনরা তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।
ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন বলেন, হান্নান ও শাকিল বক্কর কসাইয়ের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। তাদের লাশ পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।