[ দেশজুড়ে ]
পুকুর ঘাটে বজ্রপাত কাড়ল গৃহবধূর প্রাণ
ফাইল ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলায় ফজরের নামাজের অজু করতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার ভোররাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোয়াখলা গ্রামের নুরুল ইসলাম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফোজিয়া আক্তার মুক্তা ওই ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বুলবুলের স্ত্রী। নিহত গৃহবধূ তিন সন্তানের জননী ছিলেন।
.png)
নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফোজিয়া ফজরের নামাজের অজু করতে পুকুর ঘাটে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!