ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রহ্মপুত্র নদীতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৩, ৯ সেপ্টেম্বর ২০২১
ব্রহ্মপুত্র নদীতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি

নরসিংদীর শিবপুরে ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে নাবিল (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন বাজারের পাশে ব্রহ্মপুত্র নদীতে ডুবে শিশুর মৃত্যু হয়।

নিহত নাবিল দক্ষিণ সাধারচর গ্রামের মোঃ ওয়াজ উদ্দিনের ছোট ছেলে।

Advertisement

পরিবারের লোকজন জানান. অনুমানিক দুপুরে দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে খেলতে যায় নাবিল। এক পর্যায়ে নদীতে হাত পা ধোয়ার জন্য নামলে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শিশু নাবিলের। সাথে থাকা অপর এক শিশু বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে নদী থেকে নাবিলের মরদেহ উদ্ধার করে। শিশু নাবিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!