[ দেশজুড়ে ]
সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মাদকসেবী নিহত
প্রবাসীর বাড়ির ছাদে মাদকসেবীর লাশ
টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ায় সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক মাদকসেবী নিহত হয়েছে। শনিবার সকালে ওই এলাকার প্রবাসী রেজাউল করিম খানের বাসার ছাদে এ ঘটনা ঘটে।
ওই প্রবাসী শ্যালক জাকির হোসেন বলেন, এ এলাকায় মাদকসেবীরা সবসময় চুরি করে। সকালে বিকট শব্দ পেয়ে আমরা ধারণা করি- কোনো চোর হয়তো বাসার গ্রিল কাটছে। পরে বাসা থেকে বের হয়ে খুঁজতে গেলে এক প্রতিবেশী চিৎকার দিয়ে বলেন- বাসার ছাদে কে যেন মারা গেছে। আমরা ছাদে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেই। চোরের আশেপাশে অনেক পাকা সুপারি পড়ে ছিল।
টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ দেখে কেউ চোরকে চিনতে পারেনি।
.png)
টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই মাদকসেবী সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে
নিহত হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!