পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হচ্ছে, কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের বকসি ডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে মারুফা বেগম ও বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শামীম। তারা সম্পর্কে আপন খালা-ভাগিনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু শামীম দুইদিন আগে নানার বাড়িতে বেড়াতে যায়। রোববার দুপুর সাড়ে ১২টায় খালা মারুফা বেগমসহ ৪-৫ জন শিশু বাড়ির পাশে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। এ সময় খালা মারুফা বেগম ও ভাগিনা শামীম পানিতে তলিয়ে যায়। প্রতিবেশী দুই নারী তাদের ডুবতে দেখেন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
.png)
৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।