[ দেশজুড়ে ]
মেঘনা নদী থেকে দুই শিশু উদ্ধারের ঘটনায় মুন্সিগঞ্জে মামলা
উদ্ধার হওয়া দুই শিশু
মুন্সিগঞ্জ সদর ঘেঁষা মেঘনা নদী থেকে দুই শিশু উদ্ধারের ঘটনায় হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছে। রোববার রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. লুৎফর রহমান বাদী হয়ে মামলা রুজু করেন।
সদর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক জানান, মেঘনায় দুই শিশু উদ্ধারের ঘটনায় এমভি ইমাম হাসান-৫ এর অজ্ঞাতনামা স্টাফের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছে।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, এমভি ইমাম হাসান-৫ এর স্টাফরা নদী থেকে উদ্ধার হওয়া দুই শিশুসহ চারজনকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা মেরে নদীতে ফেলে দেন। এ ঘটনায় ওই লঞ্চের অজ্ঞাতনামা স্টাফদের আসামি করে এ মামলা রুজু হয়।
.png)
উল্লেখ্য, গত শনিবার মেঘনা নদীর মাঝে দুই শিশুর চিৎকারে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন তাদের উদ্ধার করে। তারা সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার জন্য ‘ইমাম হাসান-৫’ লঞ্চে পানি বিক্রির জন্য উঠে। কিন্তু তাদের কাছে ভাড়ার টাকা না থাকায় উক্ত লঞ্চের স্টাফরা তাদের মাঝ নদীতে ফেলে দেয়। পরে তাদের মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে ঢাকা-সদরঘাটগামী একটি লঞ্চে উঠিয়ে দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!