ওই গৃহবধূর নাম মারজাহান বেগম। তিনি রামগতি উপজেলার চরনেয়ামত এলাকার মো. হেলালের স্ত্রী।
পুলিশ জানায়, দ্বিতীয় শ্রেণি পড়ুয়া বড় মেয়ে সামিয়ার পরীক্ষা থাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হন মারজাহান। ওই সময় ছোট মেয়ে বিবি ফাতেমাকেও সঙ্গে নেন। পরে ১০টার দিকে স্কুল থেকে ফোন দিয়ে এক শিক্ষক জানান- পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়নি সামিয়া। এরপর স্ত্রী ও সন্তানদের খুঁজতে বের হন হেলাল। কিন্তু সন্ধান না পেয়ে ওই রাতেই থানায় জিডি করেন।
.png)
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, জিডির পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পাহাড়তলী থেকে দুই মেয়েসহ ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। মূলত পারিবারিক কলহের জেরেই বান্ধবীর বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানান তিনি।