[ দেশজুড়ে ]
মেহগনি গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
নরসিংদীর পলাশে ঢাকা-চরসিন্দুর সড়কের মালিতা উত্তর দেওরা কাঁঠাল তলার নিকটস্থ আসাদ মিয়ার বাড়ির পূর্ব সড়কের পাশের একটি মেহগনি গাছের ডালায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাতটার কিছু পরে স্থানীয় এলাকাবাসী রাস্তার পাশে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখে, প্রথমে চরসিন্দুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীনকে জানায়।পরে তিনি পলাশ থানা পুলিশকে জানালে পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে।
লাশটির গলায় একটি শার্ট দিয়ে পেচানো অবস্থায় ঝুলছিল। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
.png)
এ ব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, লাশটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!