এর আগে, বৃহস্পতিবার দুপুরে নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. তারেক একই থানার দক্ষিণ পতেঙ্গা এলাকার মো. নূরের ছেলে।
এএসপি বলেন, অবৈধভাবে চোরাই তেল কিনে তা বিক্রির উদ্দেশ্যে মজুত করছিল একটি চক্র- এমন সংবাদে পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. তারেককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বসতঘরে তল্লাশি চালিয়ে ১৪৩টি জারিক্যান ও ২৫ ড্রামে থাকা ১১ হাজার ৩১০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক আট লাখ টাকা।
.png)
এএসপি নুরুল আবছার আরো বলেন, দীর্ঘদিন ধরে চোরাই তেল সংগ্রহ করে তা অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারেক। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।