[ দেশজুড়ে ]
সাড়ে ১২শ’ লিটার চোরাই ডিজেলসহ আটক ১
র্যাবের হাতে আটক তেল চুরির অভিযোগে আভিজুক্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফয়সাল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফয়সাল নামে এক তেল চোরকে আটক করেছে র্যাব-১১। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান ও ছয়টি ড্রামভর্তি ১২৬০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে।
আটক মো. ফয়সাল সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, ফয়সাল চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করে কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এসব চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!