ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিতা বিড়ালের ‘বিরল প্রসব’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২২ সেপ্টেম্বর ২০২১
চিতা বিড়ালের ‘বিরল প্রসব’
চট্টগ্রাম চিড়িয়াখানায় চিতা বিড়ালের ঘরে নতুন তিন শাবকের জন্ম ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম চিড়িয়াখানায় চিতা বিড়ালের ঘরে নতুন তিন শাবকের জন্ম হয়েছে। ক্যাপটিভ বা নিয়ন্ত্রিত পরিবেশে তাদের জন্ম হওয়ায় নতুন অভিজ্ঞতার স্বাক্ষী হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ নিয়ে চিড়িয়াখানায় চিতা বিড়ালের সংখ্যা হলো ৬।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। এর আগে, সোমবার শাবকগুলোর জন্ম হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানায় চিতা বিড়ালের ঘরে নতুন তিন শাবকের জন্ম

Advertisement

ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, চিতা বিড়াল কখনোই চিড়িয়াখানা বা সাফারি পার্কের মতো নিয়ন্ত্রিত পরিবেশে বাচ্চা প্রসব করে না। তারা সাধারণত বনাঞ্চলে মুক্ত পরিবেশে বাচ্চা প্রসব করে। আমার জানামতে বাংলাদেশে নিয়ন্ত্রিত পরিবেশে তাদের বাচ্চা প্রসবের ঘটনা এবারই প্রথম। এর আগে, গত বছরের ফেব্রুয়ারি মাসে এ পদ্ধতিতে হাঙ্গেরির ডেভরিসেন চিড়িয়াখানায় একটি পুরুষ বাচ্চা জন্ম নেয়। এছাড়া পাটনা চিড়িয়াখানায়ও এভাবে জন্মানোর রেকর্ড আছে।

তিনি আরো বলেন, বাচ্চাগুলো সুস্থ অবস্থায় মায়ের কাছে আছে। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা আরো অবদান রাখবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!