ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২১
শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজছাত্রী

প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখানোর কারণে শিবির নেতা আজিজ আল ফয়সাল ওরফে ঝন্টুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ে না করায় স্ত্রীর স্বীকৃতি পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী।

বুধবার ফেনী প্রেস ক্লাবের অস্থায়ী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন তিনি। ভুক্তভোগী তরুণী ফেনী সরকারি কলেজের ছাত্রী।

অভিযুক্ত শিবির নেতা আজিজের বাড়ি ফেনীর ডাক্তারপাড়া হাজি ইমাম বক্স রোড এলাকায়। তার বাবার নাম মনিরুল হক।

Advertisement

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, দুই বছর আগে আজিজের সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নিয়ে বিভিন্ন স্থানে রাত কাটান আজিজ। পরে বিয়ে করতে তালবাহানা শুরু করেন। এমনকি বিয়ে না করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে ২০২০ সালের ৩ মে ফেনী মডেল থানায় অভিযোগ দেন এ শিবির নেতা।

ভুক্তভোগী আরো জানান, বিয়ে না করার বিষয়টি আজিজের আত্মীয়দের জানিয়েও কাজ হয়নি। তাই সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তিনি। এরপরও বিয়ে না করলে আজিজের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন ভুক্তভোগী এ ছাত্রী।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!