আটককৃতরা হলেন,নওগাঁ জেলার আত্রাই থানার বান্দাইখাড়া গ্রামের কাজী খোশবার আলীর ছেলে কাজী জাকির হোসেন ও মহাদেবপুর থানার পৈতা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন নাজমুল।
সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী রোববার দুপুর ২টার দিকে জানান,শনিবার রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হাজী ঈমান আলী মার্কেটের সামনে নওগাঁ থেকে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রীবাহী কোচে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
.png)
এ সময় মাদক ব্যবসায়ী জাকির হোসেনের কাছ থেকে ১৩৬ বোতল ও নাজিম উদ্দিন নাজমুলের কাছ থেকে ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।