ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে ইজিবাইক উল্টে প্রাণ গেল চালকের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১১, ২৮ সেপ্টেম্বর ২০২১
পটুয়াখালীতে ইজিবাইক উল্টে প্রাণ গেল চালকের
পটুয়াখালীর মহিপুরে মঙ্গলবার সকালে ইজিবাইক উল্টে খাদে পড়ে রিপন ওরফে নিতাই নামে এক চালকের মৃত্যু হয়েছে

পটুয়াখালীর মহিপুরে মঙ্গলবার সকালে ইজিবাইক উল্টে খাদে পড়ে রিপন ওরফে নিতাই নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরো বেশ কয়েকজন যাত্রী।

পরে বেলা ১১টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ইউসুফপুর মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত রিপন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রব গাজীর ছেলে।

Advertisement

পুলিশ জানায়, সকালে রিপন বেশ কয়েকজন যাত্রীসহ ইজিবাইক নিয়ে কলাপাড়া থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি পরিবহনকে পাশ কাটাতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃ্ত্যু হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!