মৃতরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউপির উত্তরাশশী মিল বাজার এলাকার রবিউল ইসলাম ও চাপড়াসরঞ্জানী ইউপির পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম।
রোববার দুপুরে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিউল ইসলাম উত্তরাশশী মিল বাজার এলাকার মোখছেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।
.png)
অপরদিকে আশরাফুল ইসলাম ঘোনপাড়া গ্রামের বালিয়া মামুদের ছেলে। গুরুতর আহত হয়েছেন মমিনুর রহমানসহ দুইজন।
জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েকজন যুবক পঞ্চপুকুরের মিল বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে রবিউল মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ সময় দুইজন আহত হয়।
অপরদিকে পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম মারা যান এবং মমিনুর রহমানসহ আরো তিনজন আহত হয়েছেন।
পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হাবিবর রহমান সরকার ও চাপড়াসরঞ্জানী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বজ্রপাতে রবিউল ইসলাম এবং আশরাফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, দুইটি লাশ উদ্ধার করছি। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।