ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকা বিস্ফোরণ, আহত ১৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ৩ অক্টোবর ২০২১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকা বিস্ফোরণ, আহত ১৫
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকা বিস্ফোরিত হয়ে যাত্রীবাহী বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।  

রোববার বিকেলে শ্রীনগর ফেরিঘাট নামক এলাকায় চাকা বিস্ফোরণ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

আহতরা হলেন রবিউল ইসলাম, আসাদুর রহমান, ফাহিমা, আবুল আলী বেপারী, আর্শেদ আলী ফকির, রঞ্জিত, মুন্নাসহ কমপক্ষে ১৫ যাত্রী। আহতদের মধ্যে ৭ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জনকে ঢাকায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও আহত বাসযাত্রীরা জানায়, ৩৫ জনের অধিক যাত্রী নিয়ে মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাচ্ছিলো স্বাধীন এক্সপ্রেস নামের বাসটি। পথে শ্রীনগর ফেরিঘাট নামক স্থানে পৌছালে বাসটির সামনের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ফলে কাত হয়ে যায় বাসটি। দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!