ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাবির ভাইকে হত্যা, দেবরের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ৫ অক্টোবর ২০২১
ভাবির ভাইকে হত্যা, দেবরের মৃত্যুদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ভাবির ভাইকে হত্যা মামলায় লুৎফর রহমান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে আদালতে অনুপস্থিত ছিলেন আসামি।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি খায়রুল কবির রুমেন জানান, ২০০৮ সালে পারিবারিক কলহের জেরে তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের বিরোধ মেটাতে পারিবারিক সালিশে বসেন দুই পক্ষের লোকজন। পরে সালিশে দুপক্ষের কথা কাটাকাটি হয়।

Advertisement

একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান তার ভাই তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন সিতারুন বেগম। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদণ্ড দেয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!