ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় অটোচালকসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ৬ অক্টোবর ২০২১
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় অটোচালকসহ নিহত ২
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সবজিবাহী কাভার্ডভ্যান চাপায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার সকালে কুমিল্লা-চট্টগ্রামগামী উপজেলার সুয়াগাজী বাটপারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে অটোচালক ফুজাল মিয়া।

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। উপজেলার সুয়াগাজী বাটপারা মোড় এলাকায় পৌঁছালে অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই অটোচালক ও এক পথচারী নিহত হয়েছেন। আহত যুবককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!