ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পেলেন ৬ কবি-সাহিত্যিক ও নাট্যকার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ৮ অক্টোবর ২০২১
টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পেলেন ৬ কবি-সাহিত্যিক ও নাট্যকার
টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পেলেন ৬ কবি-সাহিত্যিক ও নাট্যকার

টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা ও সাহিত্য সংসদ পুরস্কার প্রদান করা হয়েছে। এ সময় ছয়জন কবি, সাহিত্যিক ও নাট্যকারকে টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইল সাহিত্য সংসদের আয়োজনে ও বুরো বাংলাদেশের সহযোগিতায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

টাঙ্গাইল সহিত্য সংসদ পুরস্কার পেয়েছেন- কবি ফেরদৌস সালাম, কবি জাহিদ মুস্তাফা। তরুণ লেখক পুরস্কার পেয়েছেন- নাট্যকার তৌফিক আহমেদ, শিশু সাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকু, প্রাবন্ধিক আলী রেজা ও কথা সাহিত্যিক রুদ্র মোস্তফা।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড. আতাউল গণি, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সাহিত্য সংসদের উপদেষ্টা জাকিয়া পারভীন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!