ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি সাগর, সম্পাদক ডাবলু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪, ১০ অক্টোবর ২০২১
কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি সাগর, সম্পাদক ডাবলু
কুষ্টিয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি আল-মামুন সাগর এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু

কুষ্টিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর সভাপতি এবং চ্যানেল আই টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই দুজন আগামী দুই বছর প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত  প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভোটগ্রহণ চলে। এরপর সন্ধ্যা ৭টায় সাগর ও ডাবলুকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার সুখেন কুমার পাল।

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু ৫৫ ভোট ও সাপ্তাহিক রবি বার্তা পত্রিকার সম্পাদক গোলাম মওলা ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবু মনি জুবায়েদ রিপন ৫৭ ভোট ও পিএম সিরাজুল ইসলাম ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এম. লিটন-উজ-জামান ও দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান তিতাস। দুজনই ভোট পেয়েছেন ৫৮টি করে।

Advertisement

প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তৌহিদী হাসান। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন নিজাম উদ্দিন। কার্যকরী কমিটির নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- আবদুর রশীদ চৌধুরী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু, চৌধুরী মুরশেদ আলম মধু, হাসান আলী, আহসান আলী বিশ্বাস, ইব্রাহীম হোসেন মিরাজ, দেলোয়ার মানিক ও শামসুন্নাহার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!