[ দেশজুড়ে ]
ভূমিকম্প-অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের মহড়া
ফায়ার সার্ভিসের মহড়া
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার ও পরবর্তী করণীয় বিষয়ক মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মহড়া হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

.png)
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝিনাইগাতীর স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় ওই খানে গিয়ে শেষ হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!