[ দেশজুড়ে ]
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটে ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে গেছে। তাৎক্ষণিক ভাবে পুলিশ নিহত দুইজনের নাম পরিচয় জানাতে পারেনি।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান জানান, গোপালগঞ্জের দিক থেকে একটি মোটরসাইকেল যোগে দুইজন খুলনার দিকে যাচ্ছিল। ফকিরহাটের বৈলতলী এলাকায় মোটরসাইকেলটি পৌছালে পিছন দিক ধেকে ট্রাক অথবা বাস তাদেরকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে মোটারসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৬৫ বছর।
.png)
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!