ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রকে বলাৎকারের চেষ্টা, মাদরাসাশিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৭ অক্টোবর ২০২১
ছাত্রকে বলাৎকারের চেষ্টা, মাদরাসাশিক্ষক গ্রেফতার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রকে যৌন হয়রানি ও বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি নামের এক মাদরাসা শিক্ষককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার গভীর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের কওমী মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রবিউল ইসলাম রবি উপজেলার সগুনা ইউনিয়নের মাঝিড়া গ্রামের মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নির্যাতিত মাদরাসা ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরর পর গ্রেফতার মাদরাসার শিক্ষক রবিউল ইসলামকে দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

ওসি আরো জানান, গত মঙ্গলবার রাতে শিক্ষক রবিউল ইসলাম রবি মাদরাসার আবাসিক এক ছাত্রকে নিজ ঘরে ডেকে নিয়ে যৌন হয়রানি ও বলাৎকারের চেষ্টা করেন। পরে ওই ছাত্র সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানায়।

এরপর ওই ছাত্রের অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন হয়রানি ও বলাৎকারের চেষ্টার বিষয়টি মাদরাসার কমিটির সদস্যদের জানান। কমিটির সদস্যরা আলোচনা শেষে  ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম রবিকে মাদরাসার একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!