ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ ধরায় ১২ জেলে আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ১৮ অক্টোবর ২০২১
ইলিশ ধরায় ১২ জেলে আটক
আটক জেলেরা

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় তাদের আটক করে উপজেলা মৎস্য বিভাগ।

আটকরা হলেন- মো.কবির মোল্লা, আল-আমীন, মো. আকতার, মো. ইব্রাহিম, মো. লোকমান, মো. দেলোয়ার, মো.সুমন, মো. রাজিব, মো. রিয়াজ, মো. আল-আমীন, মো. নিয়াজ ও মো. আলামীন।

Advertisement

সদর উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার মিটার অবৈধ জাল ও ১৫ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, আটক জেলেদের বিভিন্ন হারে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় এতিম ও গরিবদের মাঝে বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!