ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবন থেকে লোকালয়ে ৪০ কেজির অজগর 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২২ অক্টোবর ২০২১
সুন্দরবন থেকে লোকালয়ে ৪০ কেজির অজগর 
ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে লোকালয়ে আসা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বন সংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে।

শুক্রবার সকালে বন বিভাগের সহায়তায় সেটি বনে অবমুক্ত করা হয়।

খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী, সাগর হোসনে, আলম হোসনে, জাফর খান, ডালিম আকন জানান, গত ২০ বছরেও এত বড় অজগর তারা দেখেনি।

Advertisement

ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে আসা অজগরগুলো প্রায়ই লোকালয়ে চলে আসলেও তা মানুষের জন্য খুব ক্ষতির কারণ নয়। স্থানীয়দের সহায়তায় অজগরগুলো আমরা অক্ষত অবস্থায় বনে ফিরিয়ে দিতে চেষ্টা করি।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলানদী সাঁতরে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয় বন সুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যদের খবর দিলে তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। প্রায় ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৪০ কেজি।

ভোলা নদী মরে সুন্দরবন ও লোকালয় এক হয়ে যাওয়ায় খাদ্যের সন্ধানে অজগরগুলো প্রায়ই গ্রামে চলে আসছে। এ নিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!