ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে লঞ্চের কেবিনে মিলল তরুণীর লাশ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ২৩ অক্টোবর ২০২১
পটুয়াখালীতে লঞ্চের কেবিনে মিলল তরুণীর লাশ
ফাইল ছবি

পটুয়াখালীতে ঢাকাগামী ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লঞ্চের স্টাফ কেবিনে থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে জেলা পুলিশ।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে পটুয়াখালী আগত ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চের স্টাফ কেবিনটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। 

তিনি বলেন, ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। তারা এসে তালা ভেঙে লাশটি দেখতে পায়। এখন পর্যন্ত তরুণীর কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। এখানে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে।

Advertisement

তরুণীর পরিচয় পাওয়া গেলে তার মোটিভ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!