ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউটিউব দেখে কবিরাজি, ৪০ নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ২৩ অক্টোবর ২০২১
ইউটিউব দেখে কবিরাজি, ৪০ নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদাবাজি
আটককৃত আহাদুর রহমান

পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। করেছেন রেস্টুরেন্টে ওয়েটারের কাজ। এরপর ইউটিউব দেখে শিখেছেন কবিরাজি। এখানেই শেষ নয়, চিকিৎসার নামে নারীদের অশ্লীল ভিডিও ধারণ করে শুরু করেছেন চাঁদাবাজি। এমন অভিযোগে সেই কবিরাজকে আটক করেছে র‌্যাব। তার নাম আহাদুর রহমান। বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে।

উপজেলার ইমামবাড়ি বাজার থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি জানিয়েছেন।

Advertisement

র‌্যাব জানায়, দুই বছর আগে ইউটিউব দেখে তিনি কবিরাজিকে পেশা হিসেবে বেছে নেন। স্থানীয় ইমামবাড়ি বাজারে চেম্বার বসিয়ে কুফরী, বান, বেদ, কন্নি, যাদু, চালান, স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে না হওয়াসহ নানা বিভিন্ন চিকিৎসার নামে অপচিকিৎসা শুরু করেন। তিনি বিভিন্ন চিকিৎসার নামে নারীদের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ শুরু করেন। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করতেন বলেও জানিয়েছে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে আহাদুর রহমান এ পর্যন্ত ৩০-৪০ জন নারীর ছবি ও ভিডিও ধারণ করে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। র‌্যাবের দাবি, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!