[ দেশজুড়ে ]
নিজ ঘরে এক মাস ধরে ৯ ফুট লম্বা অজগর পুষছিলেন আল আমিন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ এক মাস ধরে অজগরটি পুষছিলেন আল আমিন নামে এক ব্যক্তি।
আল আমিন ঐ উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে সংবাদ পেয়ে আল আমিনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করে দি বার্ড সেফটি হাউজ নামে একটি সংগঠন।
.png)
আল আমিন বলেন, এক মাস আগে নেত্রকোনা থেকে অজগর সাপটি আমার বাসায় নিয়ে আসি। এক মাস ধরে আমার কাছেই ছিল অজগরটি। এটা যে বন্যপ্রাণী আইনে নিষিদ্ধ তা জানা ছিল না। আগামীতে এ ধরনের কোনো কাজ করব না।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে রেখেছি। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করেছি। খুব দ্রুত তাদের কাছে সাপটি হস্তান্তর করব।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!