শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার। এর আগে, ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল কাদের একই উপজেলার ইমাম নগর এলাকার আব্দুল জলিলের ছেলে।
এএসপি বলেন, প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে- এমন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়।
.png)
ওই সময় না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে চালক নুরুল কাদেরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গাড়ির পেছনের ডালার ভেতর ট্রাভেল ব্যাগে থাকা ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা।
এএসপি নুরুল আবছার আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে সরবরাহ করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান কাদের। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।