ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি লিটন, সম্পাদক সুমন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৩০ অক্টোবর ২০২১
লক্ষ্মীপুর সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি লিটন, সম্পাদক সুমন
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটির সভাপতি জাকির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক আমাদের সময়ের শিফট ইনচার্জ আলী ইমাম সুমন

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক সারাবাংলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন সভাপতি ও আমাদের সময়ের শিফট ইনচার্জ আলী ইমাম সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বার্তা২৪ এর মাজেদুল নয়ন সহ-সভাপতি হয়েছেন।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টা গোলাম মহিউদ্দীন খান নির্বাচন পরিচালনা করেন।

নতুন কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহ-সভাপতি কাজী হাবিব (কালবেলা) ও নজির আহমেদ (মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আহম্মদ ফয়েজ (নিউ এইজ), সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান (প্রথম আলো),  সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ সাইফ সুজন (বনিক বার্তা), দফতর সম্পাদক মো. ইব্রাহিম (ভোরের কাগজ), প্রচার সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (ইত্তেফাক), প্রকাশনা সম্পাদক পদে জুনায়েদ শিশির (রাইজিং বিডি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বেলায়েত হোসেন (সময় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হক ফারুক আহমেদ (যুগান্তর)।

Advertisement

নির্বহী সদস্য নির্বাচিত হয়েছেন- জিয়া চৌধুরী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মাহমুদ মানজুর (বাংলা ট্রিবিউন), জাহাঙ্গীর হোসেন (বাংলাভিশন), নিলয় মামুন (ইত্তেফাক), রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), আলেয়া বেগম আলো (কচিপাতা) ও ছালেহা বেগম (ইউনাইটেড নিউজ২৪)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!