[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরল দুইজনের প্রাণ
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় মাহিন্দ্র ও ট্রাক্টরের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রর আরো আট যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বংপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা ও নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কিতাবউদ্দীনের ছেলে মেহেদী হাসান।
রহনপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে রহনপুরগামী মাহিন্দ্রা বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রটি রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
.png)
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, দুর্ঘটনার পর রাতেই মাহিন্দ্রর ১০ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!