ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবকের শপিং ব্যাগে সাড়ে ৩ কোটি টাকার আফিম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ৩১ অক্টোবর ২০২১
যুবকের শপিং ব্যাগে সাড়ে ৩ কোটি টাকার আফিম
তিন কোটি টাকার আফিমসহ যুবক আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকার আফিমসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার বিকেলে উপজেলার দশ মাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার। আটক বাবু মারমা বান্দরবানের সদর উপজেলার তংজংগা পাড়া এলাকার মংছোর ছেলে।

এএসপি বলেন, মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থানের খবরে দশ মাইল এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাবু মারমাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে তিন কেজি ৪৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক তিন কোটি ৪৫ লাখ টাকা।

Advertisement

এএসপি নুরুল আবছার আরো বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য বান্দরবানের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান বাবু। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!