ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১ নভেম্বর ২০২১
মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত, আহত ২০
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় রুমা আক্তার নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত রুমা আক্তার ঢাকার মিরপুরের হালিম মিয়ার স্ত্রী।

সোমবার দুপুরের শহরের উপকন্ঠ ৬ষ্ঠ চীনমৈত্রিক সেতু (মুক্তারপুর ব্রিজের) ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচাপায় বেশ কয়েকটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মালবাহী ট্রাক ব্রেক ফেল করে ব্রিজের ওপর থেকে দ্রুতগতিতে ঢালু দিয়ে নিচের দিকে নেমে আসে। এ সময় কয়েকটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর উঠে যায় ট্রাকটি। এ সময় পথচারী ও সিএনজি-অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে রুমা আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। এছাড়াও ২০ জন আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মালবাহী ট্রাকটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে অবস্থান করা বিভিন্ন যানবাহনের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!