ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৫ কেজির বাঘাইড় ৩২ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ৩ নভেম্বর ২০২১
২৫ কেজির বাঘাইড় ৩২ হাজারে বিক্রি
জেলের মাথায় বাঘাইড়

রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলের ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। মাছটি ১৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট চর-কর্নেশনা এলাকার পদ্মা নদীর মোহনা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নেন জেলে জয় হালদার। এ সময় ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

Advertisement

জেলে জয় হালদার বলেন, বুধবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে সকাল ৭টার দিকে আবার জাল ফেললে ৮টার দিকে জাল তুলতেই দেখি মাছটি জালে আটকা পড়েছে।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বাঘাইড় মাছের অনেক চাহিদা। মাছটি কিনে আমি লাভে বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় এখন বড় বড় রুই, কাতলা, বোয়াল, আইড়, বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!