[ দেশজুড়ে ]
জেলের জালে ৩৪ কেজির বাঘাইড়, বিক্রি হলো ৩৭ হাজার টাকা
৩৪ কেজি ওজনের বাঘাইড় মাছ
ফরিদপুরের চরভদ্রাসনের চরশালেপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার সকালে চরশালেপুরের শান্ত হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি মাছের আড়তে রিপন হালদারের কাছে ৩৭ হাজার টাকায় বিক্রি করা হয়।
শান্ত হালদার বলেন, তার জীবনে এই প্রথম এত বড় একটি মাছ ধরা পড়লো। মাছটি বাজারে নিলে সেখানে মাছের আড়তদার গাজীরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের মাছ ব্যবসায়ী রিপন হালদার ৩৭ হাজার টাকা দিয়ে কিনে নেন।
রিপন হালদার বলেন, মাছটি বাজারে আনার পর অনেকেই সেটি দেখতে আসেন। আমি সাহস করে মাছটি কিনে ২০ ভাগ করে প্রতি ভাগ দুই হাজার টাকায় বিক্রি করেছি।
.png)
চরভ্রদাসন উপজেলা মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, সম্প্রতি পদ্মার পানি কমতে থাকার পর থেকে নদীতে বড় মাছের দেখা মিলছে। গত মাস জুড়ে পদ্মায় জেলেরা জাল ফেলেনি। সে কারণে বড় মাছগুলো অবাধে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। বাঘাইড় মাছ বেশ পুষ্টিকর ও খেতে বেশ সুস্বাদু।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!