খোঁজ নিয়ে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ একটি কুকুর ইউনিয়নপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আলী হোসেন নামে এক ব্যক্তিকে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে জানা যায়, একই কুকুর বাইমহাটী গ্রামের নুপুর সরকার এবং বাজার এলাকার এক নারীসহ আরও ১০ জনকে কামড়েছে। এরমধ্যে তিনজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
.png)
কুকুরের কামড়ে আহত ইউনিয়নপাড়ার আলী হোসেন বলেন, সকালে হাঁটছিলাম। কিছু বুঝে ওঠার আগেই আচমকা একটি কুকুর আমার পায়ে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে জানতে পারি আরও ১০ জনকে কুকুরে কামড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার শিমুল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।