ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ৪ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ৭ নভেম্বর ২০২১
বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ৪ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৪শ’ ইয়াবা ও ৯৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে বগুড়ার জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিরাজগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা-ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে।

ইয়াবাসহ দুই যুবককে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর ফেনসিডিলসহ দুইজনকে একই দিন বিকেলে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ইয়াবাসহ গ্রেফতাররা হলেন, ইমামুল হোসেন ও সজল তালুকদার। এ দুজনই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা।

ফেনসিডিলসহ গ্রেফতাররা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার মামুনুর রহমান ও সদর উপজেলার মোস্তফা। তাদের মধ্যে মোস্তফা দিনাজপুরের হিলি বাজারে বসবাস করেন। তাদের ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. গোলাম ফারুক ও বগুড়ার ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।

র‌্যাব কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

বগুড়ার ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। শাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!